আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৪, ২০২০, ১০:৪৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড

আর.কে রাজু – ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি বাজারে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া আটটার দিকে তেলুয়ারি মোড়ে তেল ব্যবসায়ী মঞ্জুরুল হকের গোডাউনে ট্রাক থেকে তেল নামানোর সময়ে এ অগ্নিকান্ড সংগঠিত হয় । গোডাউনে প্রেট্রোলিয়াম পদার্থসহ শতাধিক এলপি সিলিন্ডার গ্যাসের বোতল মজুদ ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে । এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ঈশ্বরগঞ্জ,নান্দাইল ও কেন্দুয়ার তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী  বায়জীদ জানান অগ্নিকান্ডে বনগাঁও গ্রামের কামাল (২৪) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার আসল কারণ ফায়ার সার্ভিস নির্ণয় করবে বলে জানান তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১