আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ




ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা সকলেই সিএনজি অটোরিক্সার যাত্রী। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদের মধ্যে দুই নারী রয়েছেন।

শনিবার বিকাল চারটার দিকে মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ – জামালপুর সড়কে মানকোন নামক স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, মুক্তাগাছার মানকোন নামক স্থানে বিকাল চারটার দিকে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী মারা যায়। গুরুত্বর আহত
৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাসটি জামালপুরের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসছিল।

এ ঘটনার পর পর স্থানীয়রা ঘাতক বাসচালককে আটক করেছে বলে জানান তিনি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১