আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২০, ৭:১৩ অপরাহ্ণ




ময়মনসিংহ সিটিতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যশষ্য বিতরণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশষ্য বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটুর আয়োজনে বুধবার নগরীর চারটি ওয়ার্ডে ১৫ শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে খাদ্যশষ্য (চাল) বিতরণ করা হয়।

সকালে নগরীর ১৯ নং ওয়ার্ডের বলাশপুর আবাসনে নদীরপাড়ে থাকা সাত শত অসহায় বন্যা কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশষ্য সিটি মেয়রের পক্ষে বিতরণ করেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত (১৯,২০, ২১) আসনের কাউন্সিলর সামীমা আক্তার ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাছ আলী মন্ডল। এ সময় সিটির হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রধান সহকারী কাঞ্চন কুমার নন্দী, নিম্মমান সহকারী অলিউল ইসলাম মামুন, রবিউল ইসলাম, শেখ মোঃ আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ২০ নং ওয়ার্ডের কেওয়াটখালী নদীর পাড় (শিমূলতলা), ২১ নং ওয়ার্ড বাকৃবি এলাকা ও নদের বিপরীতে ৩১ নং ওয়ার্ডে অসহায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়। সিটি কর্পোরেশন জানায়, সম্প্রতি উজানের পানি ও অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশষ্য সিটি কর্পোরেশনের উদ্দ্যোগে ঘরে ঘরে পৌছে দিতে মেয়র ইকরামূল হক টিটু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সিটি এলাকায় বন্যার্তদের তালিকা প্রণয়ন ও খাদ্যশষ্য বিতরণ চলছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১