আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৯, ২০২০, ৬:৫৯ অপরাহ্ণ




কোতোয়ালীর অভিযানে চোর, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭ ॥ মোবাইল টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চিহিৃত চোর ও মাদক ব্যবসায়ীসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৮ পিচ নেশাজাতীয় ইনজেকশন, ৫টি চোরাই মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে ও বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন ও কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের নির্দেশে পুলিশ এই অভিযান পরিচালনা করে। কোতোয়ালী পুলিশের এসআই নিরূপম নাগ জানান, মঙ্গলবার রাতে ১নং ফাঁড়ি পুলিশ আকুয়া ইসলামী একাডেমি রোডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাসুম ও ফজিলাকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে ২৮ পিচ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত চোর ও চোর সিন্ডিকেটের অন্যতম ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫টি চোরাই মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাদের নামে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে শহরের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহরের মার্কেট, বিপনী বিতান, সার্কিট হাউজ সংলগ্ন কোরবানির পশুর হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি পুলিশি টহল ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সড়কে চলাচলরতদের নিরাপত্তায় বাসস্ট্যান্ড, টার্মিনালগুলোতে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদের বাগে ও পরে এই বাড়তি নিরাপত্তা অব্যাহত রাখা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০