আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৮, ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ




গৌরীপুরে ছোট ভাইয়ের অবৈধ সর্ম্পকের জেরে প্রাণ গেল বড় ভাইয়ের!

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে সোমবার (২৭জুলাই/২০২০) রাতে ছোট ভাইয়ের অবৈধ প্রেমের সর্ম্পকের জের ধরে নিজাম উদ্দিন কমল (৪০) নামে এক কবিরাজকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তিনি দাড়িয়াপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় গৌরীপুর থানায় নিহতের স্ত্রী সালেমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কবিরাজ কমলের ছোট ভাই এমদাদুল হকের সাথে প্রতিবেশী চার সন্তানের জননী এক নারীর অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার রাতে এমদাদুল হক ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে পরিবারের লোকজন টের পেয়ে লাঠি- সোটা নিয়ে তাকে ধাওয়া করে এবং তাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় এমদাদের ডাক- চিৎকার শুনে বড় ভাই কমল ঘর থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি- সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজাম উদ্দিন কমলের ছেলে মেহেদি হাসান বলেন, যে নারীর সাথে আমার চাচার সর্ম্পক ছিল তাদের পরিবারের লোকজন আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। বাড়িঘর ভাঙচুর করেছে। আমি বাবার হত্যাকাণ্ডের বিচার চাই।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মচিমহা’র মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১