আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ৭:১১ অপরাহ্ণ




ময়মনসিংহের কোতোয়ালীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ গ্রেফতার দুই

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ঈদুল আযহাকে সামনে রেখে চোরাকারবারিরা তৎতপরতা বাড়িয়ে দিয়েছে। চোরাকারবারিদের ধরতে থেমে নেই পুলিশও।

ময়মনসিংহের কোতোয়ালী পুলিশ এমনই এক অভিযান পরিচালনা করে প্রায় সোয়া দুই লাখ টাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ পন্য জব্দ করেছে। এ সময় ইউসুফ ও সুজন নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়ি দুর্গাপুরে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, ঈদুল আযহাকে সামনে রেখে চোরাকারবারিচক্র আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন পন্য সেম্পু, হরলিক্স, তেল চকলেট, টুথপেষ্ট হালুয়াঘাট ও শেরপুরের বিভিন্ন বর্ডার থেকে চোরাই পথে আমদানি করে ময়মনসিংহ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচার করছে। কোতোয়ালী পুলিশের দায়িত্বশীল চৌকুস ওসি ফিরোজ তালুকদার এ ধরণের খবর পেয়ে শুক্রবার অভিযানে নামে। ফিরোজ তালুকদারের নেতৃত্বে কোতায়ালী পুলিশ ব্রহ্মপুত্র ব্রীজের পূর্ব পাশে ময়লাকান্দা সংলগ্ন এলাকায় দুটি বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ এ সব জব্দ করে। পন্যগুলোর মধ্যে রয়েছে, ভারতীয় কিনিক প্লাস সেম্পু ৪৫০ বোতল, ত্রিসিমি সেম্পু ৪৫০ বোতল, সানসিল্ক সেম্পু কালো বড় ১৮০ বোতল, সানসিল্ক সেম্পু কালো মাঝারি ৬৬০ বোতল, সানসিল্ক সেম্পু কালো ছোট ১২০ বোতল ও কিলইনক প্লাস সেম্পু ছোট ১২০ বোতলসহ মোট ২০৬০ বোতল শ্যম্পু। এছাড়া হরলিক্স ৫০০ গ্রাম আড়াইশত কৌটা, কলগেট টুথপেষ্ট ১৭৫ গ্রামের ২০০ পিচ, নবরত্ন তেল ২০০ এমএল ৪০ বোতল। এছাাড়া তেল ২০০ এমএল এর একশত পিচ ও কিটকুট চকলেট রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২ লাখ বিশ হাজার টাকা।

পুলিশ পরিদর্শক উজ্জল কান্তি সরকার বরেন, গোপন খবরে ময়লাকান্দা সংলগ্ন ব্রহ্মপুত্র ব্রীজের পূর্ব পাশে পাকা রাস্তায় মা মনি পরিবহন-৩নং বাস, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ব-১১-৫১৯৭ এবং মা মনি পরিবহন-১নং বাস, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ব-১১-৬৫৭৫ এর ভিতরে তল্লাসি চালিয়ে উপরোক্ত আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। অবৈধভাবে ভারতীয় আমাদনি নিষিদ্ধ পণ্য বহনকারী ২ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। তারা হলো, ঢাকার কামরাঙ্গির চরের ইউসুফ শিকদার ও সজিব শিকদার। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক আরো তিনসহ ৫ জনের নামে মামলা নং ৫৮(৭)২০২০ দায়ের হয়েছে। উজ্জল কান্তি সরকার আরো বলেন, পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেন, তারা সীমান্তপথে তারা এ সব পন্য সংগ্রহ করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১