আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ৭:০৭ অপরাহ্ণ




অজ্ঞান সাইফুলকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করলেন : রুহুল আমীন মাষ্টার

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, তারাকান্দাঃ

ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজমোড় বাসষ্টেশন থেকে অসুস্থ, অজ্ঞান মফিদুল ইসলাম (৬০) কে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করে পরিবারের হাতে তুলে দিলেন তারাকান্দা উপজেলা যুব সংহতি’র আহ্বায়ক রুহুল আমীন মাষ্টার।

জানা গেছে, গত ২৩ জুলাই দুপুর ১ টায় তারাকান্দা উপজেলা যুব সংহতি’র আহ্বায়ক রুহুল আমীন মাষ্টার শহরে তাহার নিজস্ব কাজ শেষ করে তারাকান্দা আসার উদ্দেশে রওনা হইয়া ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজমোড় বাসষ্টেশনে পৌছামাত্রই দেখেন রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় অসুস্থ বয়ষ্ক এক ব্যক্তি পড়ে আছে। অপরিচিত কিছু যুবক ওই লোকের জামা-পকেট থেকে টাকা-পয়সা ও মোবাইল নেওয়া চেষ্টা করে। এ সময় রুহুল আমীন মাষ্টার নিজের লোক পরিচয় দিয়ে ওই অজ্ঞান ব্যক্তিকে জরুরী চিকিৎসার জন্য নিজের পরিচয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির কাছে থাকা মোবাইলের সংরক্ষিত নাম্বার থেকে একাধিক নাম্বারে যোগাযোগ করলে চেষ্টা করলে ওই ব্যক্তির মেয়ে মোবাইল ফোন রিসিভ করে। সংবাদ পেয়ে ওই ব্যক্তির শ্যালক ময়মনসিংহ শহরের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন টুটুলসহ পরিবারের লোকজন হাসপাতালে আসে।

তাদের কাছ থেকে রুহুল আমীন মাষ্টার জানতে পারেন, ওই অসুস্থ, অজ্ঞান ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৬০) (অবঃ বিজিবি সদস্য), পিতা- আব্দুল মতিন, গ্রাম- ছাউদকান্দা, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ। সে নিজ বাড়ি থেকে ভালুকা বাসষ্টেশন থেকে আসলে অজ্ঞান পার্টির কবলে পড়ে ময়মনসিংহ পাটগুদাম বাসস্টেশনে অসুস্থ, অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়েছিল।

রুহুল আমীন মাষ্টার জানান, ওই ব্যক্তি ছেলেমেয়ে, শ্যালক হাসপাতালে আসলে তাদের হেফাজতে দিয়ে তিনি চলিয়া আসেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে পরিবারের সাথে বাড়িতে ফিরে আসেন। ওই অসুস্থ সাইফুল ইসলামের শ্যালক আনোয়ার হোসেন টুটুল জানান, মানুষ-মানুষের জন্য এ কথাটি আবারও প্রমাণ করলেন রুহুল আমীন মাষ্টার।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১