আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ৭:০৩ অপরাহ্ণ




পিবিআই ময়মনসিংহ কর্তৃক অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেন (পিবিআই) এর দায়িত্বশীলতায়
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা অজ্ঞাত লাশের পরিচয় দ্রুততম সময়ে শনাক্ত হয়েছে। এর আগে কোতোয়ালী পুলিশের মাধ্যমে গত ২৪ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেন (পিবিআই) ময়মনসিংহ জানতে পারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ রয়েছে।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ময়মনসিংহের ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ডিজিটাল পদ্ধতিতে অজ্ঞাত মৃত ব্যক্তির দুই হাতের আঙ্গুলের ছাপ তাৎণিকভাবে সংগ্রহ করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি আরো জানান, মৃত ব্যক্তির নাম মোঃ ইদ্রিস মিয়া (৬৩), তার পিতার নাম ছমির উদ্দিন, মাতাার নাম হালিমা খাতুন, স্ত্রীর নাম হামিদা আক্তার। তিনি নেত্রকোণা সদরের আমতলা ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে তিনি আরো বরেন, পিবিআই শুধু লাশের পরিচয় শনাক্ত করেছে। এছাড়া কেন, কিভাবে, কবে মারা গেছেন এবং কোন মামলা হয়েছে কিনা তা কোতোয়ালী পুলিশ বলতে পারবে। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগের চার জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও থানার রোগী ও লাশ আসে। অনেক সময় অজ্ঞাতরা লাশ ফেলে পালিয়ে যায়। এ সবের অনেকটা ইউডি এবং নিয়মিত মামলা হয়ে থাকে। এই লাশের পরিচয় শনাক্ত হয়েছে। কোন হত্যাকান্ডের ঘটনা থাকলে এটাও মামলা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১