আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২০, ৯:০৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে বিলে নিষিদ্ধ জাল ব্যবহারে অর্থদন্ড

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে জাল জব্দ ও জড়িত কয়েক ব্যক্তিকে অর্থদন্ড করা হয়েছে।

উপজেলার সোহাগী ইউনিয়নের ঢালিয়া বিলে অবৈধ পন্থায় কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মাছ নিধন করে চলছিলো স্থানীয়রা। এমন খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএস সানোয়ার রাসেল অভিযানে যান। ওই সময় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ মিটার বেড় জাল জব্দ করা হয়। দুই হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয় ইয়াসমিন বেগম ও নার্গিস বেগম নামের দুই নারীকে।

এছাড়া মৎস্য ও পশু খাদ্য আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় সোহাগী বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৬ হাজার, আতিকুর রহমানকে ৫ হাজার ও শরিফ আহমেদকে ৫০০ টাকা অর্থ দন্ড আরোপ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএস সানোয়ার রাসেল বলেন, উপজেলা মৎস্য খাদ্য বিক্রির জন্য লাইসেন্স নিতে হয়। উপজেলায় অর্ধশত দোকান থাকলেও মাত্র ২৪ টির লাইসেন্স রয়েছে। তার মধ্যে অধিকাংশের লাইসেন্স নেই। এছাড়া নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন করায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে সেইসাথে আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হচ্ছে। এ অভিযান নিয়মিত চলবে।##




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১