রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি স্পোটিং ক্লাবের সদস্যদের মাঝে আজ রবিবার বিকালে ফুুটবল প্রদান করা হয়েছে।
জানা গেছে,গ্রামীণ যুবকদের খেলাধুলার মান উন্নয়নের লক্ষে উপজেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক মোঃ রুহুল আমীন মাষ্টার দুগাছি স্পোটিং ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল প্রদান করেন।
দুগাছি স্পোটিং ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুর রহমান ফুটবল গ্রহন করেন। এ সময় ক্লাবের সভাপতি মোঃ ফখরুল ইসলাম,সাধারণ সম্পাদক শাকিব মিয়াসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
টি.কে ওয়েভ-ইন