আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২০, ৬:১৭ অপরাহ্ণ




তারাকান্দায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা : ঘাতক স্বামী ও শ্বাশুরী গ্রেপ্তার

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা:
ময়মনসিংহের তারাকান্দায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী ও শ্বাশুরীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, দুই বছর পূর্বে ফুলপুর উপজেলার সাহাপুর (তাতারকান্দা) গ্রামের মৃত আবুল কাশেম এর কণ্যা খোদেজা আক্তার সুমি প্রেমের টানে পালিয়ে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের তিয়ারকান্দি গ্রামের হাশু মিয়া মিয়ার পুত্র বিল্লাল হোসেন (২৫) এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

নিহত খোদেজা আক্তার সুমির বড়ভাই কাউসার হোসেন উজ্জল জানান, যৌতুকের জন্য বিল্লাল হোসেন তার বোনকে প্রায়ই নির্যাতন করত। ১০ জুলাই বিল্লাল হোসেন যৌতুকের জন্য তার বোনকে মারধর করে। এক পর্যায়ে আমার বোন আমার বাড়িতে আসার জন্য জামা-কাপড় ব্যাগে গোছানোকালে পেছন থেকে পেট্রোল জাতীয় রাসায়নিক দ্রব্যদি চিটাইয়া বিল্লাল হোসেন আগুন ধরাইয়া দেয়। এতে শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়।

তার বোনের চিৎকারে আশেপাশের লোকজন আসিয়া উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তখন তার অবস্থা আশংকাজনক দেখিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে প্রেরণ করে।

চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকালে খোদেজা আক্তার সুমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে মৃত্যুরবরণ করে। এ ব্যাপারে কাউসার হোসেন উজ্জল বাদী হয়ে গত বুধবার তারাকান্দা থানায় ঘাতক স্বামী বিল্লাল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তারাকান্দা থানার এস.আই খন্দকার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ঘাতক স্বামী বিল্লাল হোসেন (২৫) ও শ্বাশুরী কুলসুম বেগম (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১