আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৫, ২০২০, ৯:০৫ অপরাহ্ণ




উঠান বৈঠকের মাধ্যমে সমস্যা নিরসন করে শান্তি বজায় রাখতে হবে- ওসি কোতোয়ালীর

স্টাফ রিপোর্টার ॥

সমাজের সমস্যা চিহিৃতকরণ, শান্তি, শৃংখলা বজায় রাখাসহ মাদকের ভয়বহতা থেকে বেরিয়ে এসে দেশকে এগিয়ে নিতে বিট পুলিশিংয়ের গুরুত্ব অনেক বেশি। আলোচিত আপরাধ প্রবনতা, মাদকের করাল গ্রাস, বাল্য বিয়ে থেকে মুক্ত হয়ে দেশেকে উন্নত সারিতে নিতে বিট পুলিশিং ব্যবস্থা আরো সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।

গতকাল ১৪ জুলাই, মঙ্গলবার ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ তালুকদার এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, কোতোয়ালী মডেল থানা পুলিশ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড ১১টি ইউনিয়নের ৪৪টি এলাকায় একটি করে বিট গঠন করে পর্যায়ক্রমে উঠান বৈঠক শুরু হয়েছে। প্রতিটি এলাকায় জনগণকে সচেতন করার মাধ্যমে আলোচিত অপরাধ ও অপরাধীকে প্রতিহত করা হবে। সমাজে ঘটে যাওয়া ইভটিজিং, বাল্য বিয়ে, জমি সংক্রান্ত বিরোধ, মাদক, জুয়াসহ সকল অপরাধীকে জনগণের সহায়তায় আইনের আওতায় আনা হবে। এছাড়া সমাজে ঘটে যাওয়া নির্মুলযোগ্য অপরাধ প্রতিটি বিটে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সহায়তায় প্রকাশ্য আলোচনা করে নিরসন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগকে বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা হবে।
বিট অফিসার চর ঈশ্বরদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সেলিমের সভাপতিত্বে এসআই মাহবুব অর রশিদের সঞ্চলনায় এছাড়া বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহিম, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) উজ্জল কান্তি সরকার, এসআই নিরূপম নাগ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুর্শেদুল আলম জাহাঙ্গীর, যুবলীগ নেতা মোক্তার হোসেন, ছাত্রলীগ নেতা আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় মুর্শেদুল আলম জাহাঙ্গীর বলেন, পুলিশ প্রশাসন জনগণের কাছে থেকে করোনার সংক্রমণকালেও সবচাইতে বেশি কাজ করছে। দায়িত্বশীল পুলিশ আজ মানবিক পুলিশ হয়ে উঠেছে। তারা প্রকৃত অর্থেই প্রশংসা পাওয়ার দাবিদার।

তিনি বলেন, কোতোয়ালি পুলিশ মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করছে। আমরা সাথে থেকে এ উদ্যোগকে সফল করতে সর্বাত্মক চেষ্টা ও সহযোগীতা করবো।

ওসি তদন্ত মুশফিকুর রহিম বলেন, সমাজে সকল অপকর্ম অপরাধ প্রবনতা প্রতিরোধ করতে নিয়োজিত বিট অফিসার সাধারণ জনগণের কাছাকাছি থেকে প্রতিহত করার চেষ্টা করবেন। দায়িত্বশীল বিট অফিসারগণ যেকোন ঘটনায় সঠিক তথ্য সংগ্রহ করে উঠান বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে সর্বাত্বক চেষ্ঠা করবেন। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। উল্লেখ্য মুজিববর্ষে সমাজের জনমানুষের দৌড় গোড়ায় এবং অল্প সময়ে ন্যায় বিচার নিশ্চিক করতে এই বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০