আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২০, ৭:২০ অপরাহ্ণ




ময়মনসিংহের ডিবি’র অভিযানে ফুলপুর থেকে মানবপাচারকারী জামাল গ্রেফতার

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আরো এক মানবপাচারকারী গ্রেফতার হয়েছে। তার নাম জামাল উদ্দিন। সে ফুলপুর থানার চোট শুনই গ্রামের নজর মাহমুদের ছেলে। তার বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত মানবপাচারকারী জামাল উদ্দিন ফুলপুর থানার অসংখ্য লোজকনকে উচ্চ বেতনে এবং ভাল চাকুরী দেয়ার প্রলোভনে ফেলে সৌদি পাঠানোর নামে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা সুকৌশলে হাতিয়ে নেন। এদের অনেককে সৌদিতে পাঠানো হলেও তারা সেখানে মানবেতর জীবন যাপন করছে। এই দালাল চক্রের মাধ্যমে ৭ বাংলাদেশী সৌদি আরবে পাড়ি জমিয়ে গত ৮ মাস যাবৎ মানবেতর জীবন-যাপন করছে। উচ্চ বেতনের চাকুরি দেওয়ার নামে জামাল উদ্দিন ফুলপুরের দেওলা গ্রামের সেলিম মিয়া, চর আশাবট গ্রামের সোহেল মিয়া, রঘুরামপুর গ্রামের খোকা মিয়া, রমজান আলী দেওলা গ্রামের মোখলেছুর রহমান ও পানিহরী গ্রামের তানিম মিয়ার কাছ থেকে ৩৯ লাখ ৬৫ হাজার টাকা আদায় করে তাদেরকে সৌদি পাঠায়। বর্তমানে তারা সৌদি আরবে নির্যাতনের স্বীকার হচ্ছে এবং না খেয়ে মানবতর জীবন যাপন করছে। এ ধরণের মানবিক বিষয় তুলে ধরে বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজে তারা একটি পোষ্ট করে। যা পুলিশ হেডকোয়ার্টার্স গুরুত্ব বিবেচনা করে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামানকে দ্রুত ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন।
বিদেশে করুন ও মানবেতর দিনাতিপাত করার তথ্য পেয়ে মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি প্রাথমিক তদন্ত পুর্বক দালাল চক্রকে সনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। ডিবির ওসি শাহ কামাল পুলিশ সুপারের নির্দেশে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে দালাল চক্রকে সনাক্ত করেন। পরে সৌদিতে মানবপাচারের অন্যতম হোতা দালাল জামাল উদ্দিনকে রবিবার রাতে গ্রেফতার করে। তার বাড়ি ছোট শুনই গ্রামে। তার পিতার নাম নজর মামুদ। ডিবির ওসি আরো বলেন, গ্রেফতারকৃত মানবপাচারকারী জামাল উদ্দিন পুলিশী জিজ্ঞাসাবাদে তার অপরাধের দায় স্বিকার করেছে। এ ঘটনায় মোঃ আকরাম বাদি হয়ে ফুলপুর থানায় মামলা নং-০৯, তারিখ-১২/০৭/২০২০, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(২)/৭/৮(২) দায়ের করেছেন। দালালচক্রের অন্যান্য সদস্যদের পরিচয় নিশ্চিতে আরো অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে রবিবার জামাল উদ্দিনকে আদালতে পাঠিয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১