আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ




রুমা আক্তারের কবিতা- “রুপের বাহার”

 

রূপের বাহার
রুমা আক্তার

আকাশ জুড়ে রয়েছে আজ
চাঁদ তারাদের মেলা,
তাইনা দেখে জোনাকিরা
করছে খুশির খেলা।

ঝিঁ ঝিঁ পোকা ডাকছে আরো
গাইছে মধুর গান,
বুনো ঝোঁপের মাতাল হাওয়ায়
ভরে ওঠে প্রাণ।

কাঁচা রোদের সোনা রঙে
এলো নতুন ভোর,
তবু কেন ঘুমিয়ে আছো
খোলো এবার দোর ।

পাখি ডাকে বৃক্ষ শাখে
করে কিচিরমিচির,
পথের পাশে সবুজ ঘাসে
ঝরে রূপার শিশির।

সবুজ শ্যামল বৃক্ষ বাটে
শস্য ভরা ফসল মাঠে,
প্রজাপতির মেলা ।
নদীর দু’কূল পুকুর ঘাটে
পুব আকাশে বুকের পাটে,
উঠছে নতুন বেলা।

ডাহুক পাখি ঝোঁপের ফাঁকে
নতুন দিনের স্বপ্ন আঁকে ,
নজর করা রূপ।
পড়ছে পায়ে ঘাসের নূপুর
মন পবনের শীতল দুপুর,
থাকছে ভীষণ চুপ।

গোধূলি নামে সন্ধ্যা বেলায়
সূর্যটা যেনো নিচ্ছে বিদায়,
দিয়ে হাতছানি।
বাহারি রূপে সেজেছে আকাশ
পশ্চিম দিকে বইছে বাতাস,
হয়ে অভিমানী ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১