আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২০, ৫:৫২ অপরাহ্ণ




আসামির হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদী

নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা :

ময়মনসিংহের তারাকান্দায় মামলা প্রত্যাহার না করায় আসামির হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদী।
জানা গেছে, উপজেলার বিসকা ইউনিয়নের লালমা গ্রামের দরিদ্র সুরুজ আলীর স্ত্রী মর্জিনা খাতুন শ্লীলতাহানী, মারধর করে গুরুত্বর জখম করার অভিযোগে একই গ্রামের মৃত আব্দুল সামাদের পুত্র ধর্নাট্য প্রভাবশালী ইদ্রিছ আলী গংদের বিরুদ্ধে তারাকান্দা থানার মামলা নং- ১৯(৩)২০২০ ইং দায়ের করে। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত মামলা তুলে নেওয়ার জন্য বাদী মর্জিনা খাতুনকে চার্জশীটভুক্ত আসামি ইদ্রিছ আলী, আলআমিন ও তার গোত্রের লোকজন নানানভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। গত ৭ জুলাই সকালে আসামী ইদ্রিছ আলীর নেতৃত্বে ১০/১১ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া বাদী মর্জিনার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর ও মর্জিনা খাতুনকে শ্লীলতাহানী ও মারধর করে। আসামীদের ভয়ভীতি ও হুমকিতে মর্জিনা খাতুন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে আজ শুক্রবার মর্জিনা খাতুন বাদী হয়ে ইদ্রিছ আলীসহ ১১ জনের বিরুদ্ধে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত্র করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১