রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জলাবদ্ধতার কারণে আমন ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার তারাকান্দা ইউনিয়নের মধুপুর, গোহালকান্দী গ্রামে অপরিকল্পিতভাবে ফিশারী পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ।ফলে শত শত কৃষক দুশ্চিন্তায় পড়েছেন ।
আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে ।
স্থানীয় কৃষকদের অভিযোগ , প্রভাবশালী লোক অপরিকল্পিত ভাবে ফিসারী দিয়ে ওই জলাবদ্ধতার সৃষ্টি করেছে।
কৃষক , আব্দুর রাজ্জাক সরকার, সাকিব খান, শ্রী মংলা, আলাল উদ্দিন জানান, প্রত্যেক বছর আমন ধান চাষ করে আসছি । এই বছর বোর কাটার সাথে সাথেই গুড়ি গুড়ি বৃষ্টিতে ও অপরিকল্পিত ভাবে ফিসারীর পুকুর খনন করার করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।
উল্লেখিত বিষয় নিয়ে স্থানীয় এলাকাবাসী , জলাবদ্ধতা নিরসনের জন্য গত ১০ জুন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সরেজমিন পরিদর্শন করেন নির্বাহী অফিসার এবং ফিসারী মালিকদের ড্রেন নির্মানের জন্য সময়সীমা বেঁধে দেন ।
নির্ধারীত সময়ে ড্রেন নির্মাণ করলেও দায়সাড়া ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাসন হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের ।
ফলে আমন ধান চাষে ব্যাহত হওয়ার আশংকা রয়েছে । তারাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার জানান , তারাকান্দা এলজিইডি সড়ক মধুপুর-গোহালকান্দী ওপরে নির্মীত ব্রীজ এর পরে ড্রেনের গভীরতা কম হওয়ায় পানি নিষ্কাসনে ব্যাঘাত ঘটছে ।
তবে ড্রেন নির্মাণে কোন প্রতিবন্ধকতা নেই , স্বেচ্ছায় কৃষকরা ড্রেন গভীর করতে পারবে
টি.কে ওয়েভ-ইন