আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ




ঢাকা থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা ইতালির

বাহাদুর ডেস্ক :

ঢাকা থেকে রোমে যাওয়া অভিবাসীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার।

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ খবর দিয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ইতালি জুড়ে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত মার্চ মাসে কয়েক দফায় ইতালি থেকে ফেরেন প্রবাসী বাংলাদেশিরা।

এই প্রবাসীরা সরকারের পক্ষ থেকে দেওয়া কোয়ারেন্টাইন সিদ্ধান্ত মেনে না নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান এবং পরে  রোম থেকে ফেরা একজন প্রবাসীর শরীরেই বাংলাদেশে প্রথমবারের মত কভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

পরে এই প্রবাসীদের মাধ্যমেই বাংলাদেশেও কভিড-১৯ মহমারিতে পরিণত হয়। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সেই প্রবাসীরাই আবার ইতালি ফিরে যান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে ইতালির স্বাস্থ্য মন্ত্রাণলয় এক বিবৃতিতে জানিয়েছে।

একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ইতালির রাজধানী রোমের প্রবাসী বাঙালী অধুষ্যিত লাৎসিও অঞ্চলে অভিবাসী বাংলাদেশিদের ঢালাও করোনাভাইরাস পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে ইতালি সরকার।

কভিড-১৯ মহামারির কারণে গত দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আর্ন্তজাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান ২৫৯ জন প্রবাসী। এরপর গত দুই সপ্তাহে হাজারখানেকের মতো প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১