আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২০, ৮:১১ অপরাহ্ণ




বয়স্ক ও শিশুদের পশুরহাটে যাওয়া থেকে বিরত থাকতে মেয়র টিটুর আহবান

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

দুই তিন জনের অধিক মানুষ নিয়ে ঈদুল আজহার পশুর হাটে যাবেন না। বয়স্ক ও শিশুদের হাটে যাওয়া থেকে বিরত রাখুন। পশু হাটে স্বাস্থ্য বিধি অুনসরন করুন। এমন আহবান জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। রবিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন ঈদুল আযহা’র পশুর হাটে ও পশু কোরবানীতে স্বাস্থ্য বিধি রার্থে এক মতবিনিময় সভায় দিনি এ সব কথা বলেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, ইত্তেফাকুল ওলামা, ময়মনসিংহের নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ কসাই সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় মেয়র ইকরামূল হক টিটু আরো বলেন, যিনি কোরবানী পশু জবাই করবেন তিনি যেন প্রতিবার সাবান পানি দিয়ে হাত ধৌত করেন। বাড়ি বাড়ি গিয়ে জবাই করার মাধ্যমে তিনিও সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারেন। মাংস প্রস্তুতকাজে জড়িতরা সুস্থ কিনা সে বিষয়ে নজর দিতে হবে। মাংস প্রস্তুতকারী কারো মাঝে জ্বর-কাশি বা করোনার কোন উপসর্গ থাকলে তাকে কোন বাসায় মাংস প্রস্তুতে না পাঠাতে কসাই সমিতির নেতৃবৃন্দের প্রতি মেয়র টিটু বিশেষভাবে অনুরোধ করেন। পবিত্র ঈদ উল আজহায় স্বাস্থ্য বিধি মানার বিষয়ে সচেতন করতে ইমাম ও ওলামাদের এগিয়ে আসার আহবান জানিয়ে সচেতনতা সৃষ্টিতে ইমাম-ওলামাদের উল্লেখ্যযোগ্য ভূমিকার প্রশংসা করেন মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ উল্লিখিত বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন এবং পবিত্র ঈদ উল আজহার পশু হাটে এবং পশু কোরবানীতে স্বাস্থ্য বিধি মানার বিষয়ে সকলের সহায়তা কামনা করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১