আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১, ২০২০, ৩:০৮ অপরাহ্ণ




করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, আক্রান্ত ৩৭৭৫

বাহাদুর ডেস্ক :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যর সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৮৮ জনে।

বুধবার বিকালে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭৫ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৫৮ জনে।

এর আগে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ জানিয়ে নাসিমা সুলতানা বলেন, অন্তঃসত্ত্বা মায়েদের জন্য সব সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ হাসপাতাল থেকে তারা সেবা নিতে পারবেন।

এ সময় বাসায় কেউ অন্তঃসত্ত্বা থাকলেও পরিবারের অন্য সদস্যদের তার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

জুন মাসজুড়েই দেশে করোনাভাইরাসের তাণ্ডব চলেছে। ছড়িয়ে পড়েছে প্রতিটি জেলায়। এ মাসেই সংক্রমিত হয়েছে প্রায় এক লাখ মানুষ। মারা গেছেন এক হাজারের উপরে।

প্রাণঘাতী এ ভাইরাসটি সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়িয়ে চলেছে।

জুলাই মাসেও খুব একটা কমবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এপ্রিল ও মে মাসে কিছুটা হলেও ধীরে চলেছে।

কিন্তু জুন মাসেই কোভিড-১৯ ভয়ংকর রূপ নিয়ে দেশজুড়ে তাণ্ডব চালাতে থাকে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১