আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ৩০, ২০২০, ৮:০২ অপরাহ্ণ




অধ্যাপক মুহম্মদ রিয়াজুল ইসলাম স্যারকে ময়মনসিংহ প্রেসক্লাবের শেষ শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাবেক সহ-সভাপতি ও নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুহম্মদ রিয়াজুল ইসলাম (৮০) স্যারের মরদেহ প্রেসক্লাব চত্তরে বেলা পৌনে ১২ টায় আনা হলে ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ডা. কেআর ইসলাম ও এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধাবন সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম,
সাবেক সহসভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারন সম্পাদক আতাউল করিম খোকন, এডভোকেট মোজাম্মেল হক, মীর গোলাম মোস্তফা, শেখ মহিউদ্দিন আহমেদসহ ক্লাব সদস্যবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা যুবলীগ আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, মহিলা পরিষদ সভানেত্রী মনিরা সুলতানা অনুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে জামালপুর জেলায় ফুলকোচা হরিনাপাই গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।

এরআগে মঙ্গলবার বেলা ১১টায় আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, প্রেসক্লাবের সহসভাপতি ডা. কেআর ইসলাম ও এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধারন সম্পাদক অমিত রায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিপিবি’র সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার, নাসিরাবাদ কলেজের শিক্ষক অধ্যাপক জালাল উদ্দিন, সুজন জেলা শাখার সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজলসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজনরা অংশগ্রহন করেন।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবক সভাপতি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ রিয়াজুল ইসলাম (৮০)
সোমবার দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভোগছিলেন।

তাঁর মৃত্যুতে ময়মনসিংহ প্রেসক্লাব গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১