আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ৩০, ২০২০, ৭:৪৮ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক , ময়মনসিংহ :
স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার সামগ্রী ও চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার মধ্যরাতে ও সকালে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়ায় ডিবি পুলিশ মাদক ও জুয়া বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার মধ্যরাতে ডিবির এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের বানাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বানাটি এলাকায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে জুয়ার সরঞ্জামনসহ গ্রেফতার করে। তারা হলো, ফায়জুল আলম খান রিপন, সোহান মিয়া, আলমগীর হোসেন, নিজাম উদ্দিন ভূইয়া, খসরু খান খোকন ও তাইজুল ইসলাম মন্টু। এছাড়া এসআই কামরুল হাসান মঙ্গলবার সকালে সংগীয় অফিসার ফোর্সসহ চুরখাই এলাকায় অভিযান চালিয়ে ৪ শত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো ময়মনসিংহ সদরের চকনজু গ্রামের আঃ গফুরের ছেলে চাঁন মিয়া ও চুরখাই গুচ্ছগ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ জাফর। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১