আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১২:৩৩ অপরাহ্ণ




পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে: প্রধানমন্ত্রী

বাহাদুর ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। জনগণের মন থেকে পুলিশ-ভীতি দূর করে পুলিশকে জনবান্ধব একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।’

রোববার সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার ধাপে ধাপে পুলিশের জনবল বাড়িয়েছে। তাদের বেতন বাড়িয়েছে। আগে পুলিশের সব সদস্যের জন্য রেশনের ব্যবস্থা ছিল না। এখন তা করা হয়েছে। এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাতে আজীবন রেশন পায় সে ব্যবস্থাও করেছে এই সরকার।’

পুলিশের উন্নয়নে সরকারের এই ব্যয়কে জনগণের স্বার্থে একটি বিনিয়োগ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘জনবল বাড়িয়ে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে যাতে তার জনগণের সেবায় আরও বেশি সম্পৃক্ত হতে পারেন।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক দিকে থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা ধরে রাখতে হবে। জাতির পিতা যেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত যেই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ পদক পাওয়া সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে তিনি পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধন ঘোষণা করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১