আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : জুন, ২৮, ২০২০, ২:৩৫ অপরাহ্ণ




তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বাহাদুর ডেস্ক :

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৭) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারান তিনি।

নিহত জুয়েল মিয়া একই উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে গাছপালা পানিতে ভেসে যাচ্ছিল। শনিবার বিকেলে জুয়েল মিয়া ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভেসে আসা ডালপালা সংগ্রহ করতে বের হন। এক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে জুয়েল মিয়া আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় ঘটনাটি ঘটেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১