আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
সিলেট প্রতিনিধি || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৪, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ




মেঘালয় থেকে আসা চোরাচালানের গরুর চালান জব্দ

ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা প্রায় কোটি টাকার গরুর চালান টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের বিজিবি টহল দল জেলা সদরের পাশ দিয়ে প্রবহমান সীমান্ত নদী সুরমার নৌপথ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইঞ্জিনচালিত (স্টিলবডি) ট্রলারবোঝাই ৯৫টি চোরাচালানের গরু জব্দ করে। ট্রলারসহ জব্দ গরুর চালানের মূল্য প্রায় ৯৫ লাখ টাকা। অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মেহেদী হাসান হৃদয়, ২৮ বিজিবি ব্যাটালিয়ন সদরের ১০ জন বিজিবি সদস্য অংশ নেন। এর আগে কয়েকটি দেশীয় গরুর সঙ্গে ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালানের বৈধতা জায়েজ করতে জেলার সীমান্তবর্তী দোয়ারাবাজারের বোগলাবাজার হাট ইজারাদার চক্রকে মোটা অংকের টাকা দিয়ে চোরাচালানের গরুর চালান দেশীয় গরুর চালান হিসেবে চালিয়ে দিতে কৌশলে রশিদ সংগ্রহ করে চোরাকারবারি চক্রের সদস্যরা। পরবর্তীতে বীরদর্পে বাজারের রশিদ দেখিয়ে সুরমা নদীর নৌপথে ট্রলারবোঝাই করে চোরাচালানের গরুর চালান দেশের অন্যত্র নিয়ে যাচ্ছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। বিজিবির নিজস্ব গোয়ন্দো সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় গরুর চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১