আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ২৫, ২০২০, ১১:৪০ অপরাহ্ণ




নির্মাণ সামগ্রী দিয়ে ড্রেন ও রাস্তা বন্ধে মসিক ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ড্রেনে পাইলিংয়ের মাটি ফেলে জলাবদ্ধতা সৃষ্টি এবং নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সিটি কর্পোরেশন আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের জেল প্রদান করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান পরিচালিত এ ভ্রাম্যমান আদালত পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া একই ভ্রাম্যমান আদালত ২৪ জুন বুধবার করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি অমান্য কারায় পেনাল কোড ১৮৬০ এর ২৬৯ ধারায় তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করে।

সিটি কর্পোরেশনের জন সংযোগ অফিসার শেখ মহাবুল হোসেন রাজীব জানান, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১