আজ রবিবার ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুন, ২২, ২০২০, ৯:১৯ অপরাহ্ণ




গৌরীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের মৃত হেকমত আলীর স্ত্রী আমেনা খাতুন (৬৫) করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২২জুন/২০২০) মৃত্যুবরণ করেন। মৃতের শরীরে করোনা ভাইরাসের জীবাণু ছিলো কি, না; তা জানার জন্য দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, দু’দিন ধরে জ্বরে আক্রান্ত আমেনা খাতুনের অবস্থা সোমবার সকালে খারাপের দিকে গিলে তাদের সকাল ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই বৃদ্ধার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন। ওই সময় পরিবারের লোকজনের কাছ থেকে বৃদ্ধার শরীরের উপসর্গ শুনে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট বৃদ্ধার করোনা ছিলো কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করেছে। একই সাথে বৃদ্ধার পরিবারকে সীমিত পরিসরে লাশ দাফনের কথা জানিয়ে দেওয়া হয়। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, জ¦রে আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু মারা যায়। পরে তারা করোনার নমুনা সংগ্রহ করেন।
এ দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি জেনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশকেও অবহিত করা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারকেও নির্দেশনা দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১