আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২০, ৬:০৩ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

আর.কে রাজু (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি বিভিন্ন সহায়তা পাইয়ে দেওয়ার নাম করে অসহায় মানুষজনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেন এক ইউপি সদস্য। সরকারি ঘর, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড পাওয়ার আশায় ওই ইউপি সদস্যের হাতে তুলে দেন অনেকেই। কিন্ত দিনের পর দিন ঘুরেও সরকারি সহায়তা বা প্রদেয় অর্থ কোনোটাই ফেরত পাচ্ছিলেন না তারা। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠায় স্থানীয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রইছ উদ্দিনকে বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচিত হওয়ার পর সরকারি ঘর, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে অসহায় মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করতে শুরু করেন রইছ উদ্দিন। বিভিন্ন খরচ দেখিয়ে ঘর পাইয়ে দেওয়ার জন্য ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত, অন্যান্য ভাতার কার্ডের জন্য ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেন তিনি। সরকারি সহায়তা পাওয়ার আশায় দাদনে এবং জমি ও অলংকার বন্ধক রেখে ইউপি সদস্যের হাতে টাকা তুলে দেন অনেকেই। কিন্তু টাকা দেওয়ার পরেও সরকারি সহায়তা না পেয়ে টাকা ফেরত চাইতে থাকেন তারা। এদিকে দাদনের সুদ দিতে দিতে অনেক পরিবার দিশেহারা। সরকারি সহায়তা ও ইউপি সদস্যকে দেওয়া টাকা কোনোটাই ফেরত না পেয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন কয়েকজন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ পারভীন সরেজমিন তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর তার দেওয়া তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে ওই ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউপি সদস্য রইছ উদ্দিনের বিরুদ্ধে পাওয়া অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে স্থানীয় সরকার বিভাগ মনে করে। এ অবস্থায় রইছ উদ্দিনকে তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘প্রতারণা ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ আদায় করায় রইছ উদ্দিনকে সরকার সাময়িকভাবে বরখাস্ত করেছে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১