আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২০, ১২:০৫ অপরাহ্ণ




আঁচল : লুৎফর রহমান

মা আজ রাতে চাঁদ ওঠেছিলো হেসে

সকালের সূর্যটা সোনার থালা

মমতা বিলায়

যেনো তোমার খোলা হৃদয়।

জানি তোমার বুকে অনেক কষ্ট জমেছে

আমাকে নিয়ে প্রচুর ভাবছো

স্বাভাবিক

মা মানা করো না শহরে যেতে দাও

কারখানায় ডাক পড়েছে

তোমার আঁচলের গিঁঠ ফসকাও

সময় আমাকে ডাকে

বিধিবদ্ধ নিয়ম ডাকে

আর যাই বলো মা প্রয়োজনকে বাদ দেয়া কঠিন।

মা কাঁদেন-

তুই আমার প্রাণের টুকরো

নাড়ীছেঁড়া ধন মানিক রতন

‘করোনা’কে আমার যে বড় ভয়!

লকডাউনে ভেঙ্গে ভেঙ্গে রাস্তা পেরিয়ে

অবশেষে গন্তব্যে পৌঁছে ছেলের ফোন-

মা আমি কাজে যোগ দিয়েছি

চিন্তা করো না

কারখানা তোমার মতোই আপন

খাবার জোগায়

আমার বাচ্চাদের বাঁচাতে শক্তি জোগায়

জেনে সুখী হবে

কাল বেতন পেয়েছি চল্লিশভাগ

কিছু টাকা পাঠালাম

কোনোক্রমে পুষিয়ে নেবে আর কি!

তারপর সময় গড়ায় যেনো

ভারি রোলার বুকের পাজরে

নিরুপায় মা ফোন করেন

আর পারছি না বাপ কিছু টাকা দে।

ছেলের উত্তর-

মা আমি রাজপথে মিছিলে

ওরা আমাকে ছাটাই করেছে

শ্লোগান শুনতে পাচ্ছ না?

‘করোনা’ আর মালিক তফাৎ নেই

আমাদের সবখানেই মৃত্যু

মা আমাকে ডেকো না

আমাকে জিততে দাও

বাঁচতে দাও

আমরা বাঁচবোই

তোমার আঁচলের নীচে যেমন বেঁচেছিলাম।

০৭/০৬/২০২০২০ খ্রিঃ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১