আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ১৬, ২০২০, ১০:০৯ পূর্বাহ্ণ




ঈশ্বরগঞ্জে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে ঈদগাঁহ মাঠের টাকা আত্মসাতের অভিযোগ

আর.কে রাজু (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রৌশন আরার বিরুদ্ধে জেলা পরিষদ কর্তৃক বরাদ্ধকৃত প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনিয়ে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের নওশুতি বাজার জামে মসজিদের ঈদগাঁহ মাঠ উন্নয়নের জন্য ময়মনসিংহ জেলা পরিষদ ২০১৯-২০ অর্থবছরে ২ লাখ টাকার একটি প্রকল্প প্রদান করেন। প্রকল্প চেয়ারম্যান হন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রৌশন আরা বেগম। প্রকল্পের প্রথম কিস্তির ১লাখ টাকা উত্তোলন করেন। যার কোন কাজ করা হয়নি। ইতিপূর্বে ২০১৮-১৯ অর্থবছরে একই মসজিদের নামে ওই ইউপি সদস্য জেলা পরিষদের ২লাখ টাকার প্রকল্প নিয়ে প্রায় ৩০হাজার টাকার কাজ করে বাকী টাকা আত্মসাৎ করেন।
২০১৯-২০ অর্থবছরের প্রথম কিস্তির টাকা উত্তোলন করার পূর্বে ঈশ্বরগঞ্জ উপজেলা বি.এন পির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ৪ লক্ষ টাকার অর্থায়ন ও এলাকাবাসীর সহযোগিতায় ঈদগাঁহ মাঠের কাজ সম্পন্ন হয়। ঐ কাজের উপর রাতের আধাঁরে জেলা পরিষদের নামফলক সাঁটিয়ে দেন ইউপি সদস্যের স্বামী। স্থানীয় মুসুল্লিরা দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। উদ্ভুত পরিস্থিতিতে ফলক সরিয়ে নিতে বাধ্যহন নারী ইউপি সদস্য। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য রৌশন আরা বলেন, গত ২০১৮-১৯ অর্থ বছরের প্রকল্পের ২ লাখ টাকার ভ্যাট ট্যাক্স বাদে প্রায় ৯০ হাজার টাকার কাজ করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের জেলা পরিষদের বরাদ্দকৃত ২ লাখ টাকার কাজের পূর্বেই কমিটি মাজেদ বাবুর অনুদানের অর্থেই প্রকল্পে উল্লেখিত কাজ সম্পন্ন করেন। তাই কমিটির সাথে কথা বলে ২য় কিস্তির টাকা উত্তোলনের জন্য নামফলক লাগিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। এবিষয়ে জেলা পরিষদের সাথে কথা হয়েছে। এটি একটি বড় ধরণের দূর্নীতি।
টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১