আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২০, ৭:০৩ অপরাহ্ণ




গণপরিবহণ ও গুরুত্বপূর্ণস্থানে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দুরত্ব নিশ্চিতে ময়মনসিংহ পুলিশের সচেতনতামূলক অভিযান ॥ মাস্ক বিতরণ

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ও ছুটি লকডাউন উঠে গেছে। সীমিত আকারে যাত্রী নিয়ে যানবাহন বা গণপরিবহন চলাচল, দোকানপাঠ নিদ্ধিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ দিয়েছে সরকার। তবে সকল স্তরেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলবে গণপরিবহন, দোকনপাঠ, ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার। জনচলাচল ও জনসুবিধার বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত দিলেও সাধারণ মানুষ তা না মেনে হয়ে পড়ছে বেহুশ। এদিকে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়েই চলছে। সংক্রমণ এমন অবস্থায় বাড়তে থাকলে হাসপাতালে ঠাই দেয়া সম্ভব হবে বলেও মনে হচ্ছেনা। এ অবস্থায় ময়মনসিংহ পুলিশ কঠোর হতে শুরু করেছে। সোমবার পুলিশ সুপারের নির্দেশে সোমনার নগরীর গুরুত্বপূর্ণস্থান, বিপনী বিতান, মার্কেট, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যা›ড ও হাট বাজারে সংক্রমণরোধে জনসচেতনা সৃষ্টি, মাস্ক বিতরণ, গণপরিবহনে সেনিটাইজার ব্যবহার ও সরকার নির্ধারিত কম সংখ্যক যাত্রী পরিবন নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, আল আমিন, শাহাজাহান মিয়া ও হাফিজুর রহমানের নেতৃত্বে কোতোয়ালী, ডিবি ও ফাঁড়ি পুলিশ মাঠে নামে।
সকালে অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে সুরা সামগ্রি যথাযথভাবে পরিধান করে বাড়ি থেকে বের হওয়ার সচেতন সৃষ্টি করতে নগরীর নতুন বাজার, টাউন হল মোড়, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, মাসকান্দা বাস স্ট্যান্ড, পাটগুদাম মোড়ে মাইকিং করেন। এ সময় রিক্সা, অটো, ভ্যান, সিএনজি চারক যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণসহ স্বাস্থ্য সুরা নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এছাড়া যে সমস্ত আরোহীর মাস্ক পড়া নেই তাদেরকে মাস্ক কিনে এনে পড়ে চলাচল করতে বাধ্য করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, দেশে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার বেড় চলছে। লকডাউন শিথিল হওয়ায় মানুষ হুমড়ি খেয়ে হাটে বাজারে চলাচল করছে। এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও সমাজিত দুরত্ব কোন কিছুই যেন মানতে চাইছেনা। এ অবস্থা চলতে থাকলে আরো অধিক সংখ্যক মানুষ ঝুকির মধ্যে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদি গণপরিবহণ চলাচল শুরু করেছে। মানুষজন স্বাস্থ্য সুরা ও সামজিক দুরত্ব বজায় রেখে যাতে গণপরিবহনে চলাচল ও অন্যান্য কাজকর্ম করেন সেই লক্ষে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে গণসচেতনা সৃষ্টি, স্বাস্থ্য সুরা ও সামজিক দুরত্ব নিশ্চিত করতে জেলা পুলিশ মাঠে নামে। তিনি আরো বলেন, আমাদের এই কার্যক্রম শুরু থেকেই চলমান রয়েছে। জনসাধারণের সার্বিক নিরাপত্তায় আমরা প্রতিদিনই মাঠে রয়েছি। সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিনি সকল মহলের সহযোগীতা প্রত্যাশা করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১