আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ১২

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি সহ ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একশত ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম হেরোইন ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে ও সোমবার সকালে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান যোগদান করে ময়মনসিংহে মাদকের পরিস্থিতি স্বাভাবিক ও জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে কঠোর নির্দেশনা দেন। এরই আলোকে ডিবি পুলিশ মাদক ও জুয়া বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। রবিবার রাতে ডিবির এসআই মোহাম্মদ শহিদুল সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হালুয়াঘাট মাছ বাজার থেকে একশত ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সোলায়মান, নাজমুল হক ও আব্দুল্লাহ আল মামুন ওরফে সাকিব। এছাড়া এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের চুরখাই থেকে সোমবার সকালে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মনাকে গ্রেফতার করে। এছাড়া এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার রাতে জেলা সদরের রঘুরামপুরে জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো, লুৎফর রহমান, হামিদুল ইসলাম, দুলাল মিয়া, শামছুল হক, হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, নয়ন মিয়া, হারুন অর রশিদ। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১