আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ৩, ২০২০, ১১:১৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নির্ধারণে মসিকের টেকনিক্যাল কমিটির সভা

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আয়োজনে বুধবার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধে মশক নিয়ন্ত্রণ কর্মসূচির টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে সভায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের আগামীর কর্মসূচি নির্ধারণ করা হয়।
সভায় মসিক মেয়র বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে। এ সময় মাননীয় মেয়র ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিসচেতনতার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন এবং গতবছর ডেঙ্গু নিয়ন্ত্রণে গৃহিত নানা কর্মসূচিকে তুলে ধরেন। তিনি বলেন, ‘গত বছর আমরা ময়মনসিংহ শহরকে ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে সম হয়েছি, এবছরও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ডঃ মোঃ মাহির উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার নিধনে কার্যকর বিভিন্ন পদ্ধতির উপর আলোকপাত করেন এবং মসিকের ডেঙ্গু নিয়ন্ত্রন কার্যক্রমকে আরো সফল করতে নানাবিধ পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে মশক নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য মসিক মেয়রকে আহবায়ক এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করে দুইজন ওয়ার্ড কাউন্সিলর, কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক, সাবেক সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, মসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডেপুটি সিভিল সার্জন, মসিক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা, সিভিল সার্জন অফিসের এন্টোটেকনিশিয়ান, বিডি কিনের বিভাগীয় সমন্বয়কসহ মোট ১৩ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটির সকলেই নিজ নিজ অবস্থান থেকে পরামর্শ প্রদান করেন। এছাড়াও সভায় সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব-উল-আহসান, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন। ডেঙ্গু মশার নিয়ন্ত্রন কার্যক্রমকে আরো সফল করেতে পরবর্তীতে টেকনিক্যাল কমিটির সভার আবারো অনুষ্ঠিত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১