রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক।।
ময়মনসিংহের তারাকান্দায় অসামাজিক কর্মকান্ডে জড়িৎ থাকার অভিযোগে পুলিশ ২ খদ্দরসহ ২ যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে।আজ বুধবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ২ ঘটিকায় তারাকান্দা থানার এ,এস,আই মোঃ আমজাত হোসেন সঙ্গীয় ফৌস টহল ডিউটি করাকালে সংবাদ পেয়ে কাশিগন্জ উত্তর বাজার পুরাতন সিনেমা হল এলাকার একটি বাসা থেকে ২ খদ্দর সহ ২ যৌনকর্মীকে আটক করে।
এ,এস,আই মোঃ আমজাত হোসেন জানান, স্থানীয় জনতা ওই বাড়িতে অসামাজিক কাজে জড়িত থাকাকালে কিশোগন্জ জেলার ভৈরব উপজেলার কালীপুর গ্রামের মিনা (২৫) কটিয়াদী উপজেলার আতখলা গ্রামের কোহিনূর @ পারভীন (১৯) তারাকান্দা উপজেলার কাকনীকোনা গ্রামের রফিকুল ইসলাম রবি(২৪)ও ময়মনসিংহ সদর উপজেলার বহেরা উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসান অপু (২৮)কে আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত ২ খদ্দর ও ২ যৌনকর্মীকে আজ বুধবার দঃবিঃ২৯০ ধারা আদালতে প্রেরন করা হয়েছে।