আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২০, ১২:১৪ পূর্বাহ্ণ




 মুক্তাগাছায় জেএমবির ৫ সদস্য র‌্যাবের হাতে আটক

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নালীখালী গ্রামের আনামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যরা নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হয়ে গোপন বৈঠককালে র‌্যাবের অভিযানে ৫জনকে আটক করা হয়েছে। গত ৩১ মে ২০২০ ভোর রাতে এই অভিযান পরিচালনা হয়। আটককৃতরা হলো, মনোয়ার হোসেন ওরফে মাজন, সানোয়ার হোসেন ওরফে সাজন, শফিকুল ইসলাম, মোঃ মোস্তফা ও আব্দুস সামাদ। তাদের সকলের বাড়ি মুক্তাগাছায় বলে র‌্যাব জানায়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেটসহ বিভিন্ন উগ্রবাদী ভিডিওসহ ০৩ টি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন দৌড়ে পালিয়ে যায় বলেও ল্যাব দাবি করেছে। আটককৃতরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ইসলামি মুফতি যেমন জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানীসহ প্রভৃতি বক্তার বয়ান শুনত এবং এইসব শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। তারা একই চিন্তা-চেতনার অধিকারী হওয়ায় তাদের মধ্যে একে অপরের সাথে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে উঠে এবং উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে নাশকতার প্রতি উদ্ভুদ্ধ হয়। উল্লেখিত আসামীগণ নিজেদেরকে জেএমবি এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। আসামীগণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত এবং সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে সংগঠনের তহবিল সংগ্রহে ভূমিকা রাখত। এ ছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে তাদের যেকোন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করেছে র‌্যাব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১