আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২০, ২:৫৮ অপরাহ্ণ




সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চালসহ গ্রেফতার ২

বাহাদুর ডেস্ক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কালো বাজারে বিক্রির উদ্দেশে অন্য জেলায় পাচারের সময় ১৪৩ বস্তা চাল বোঝাই ভটভটি জব্দসহ ডিলার ও ভটভটি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আজহার আলীর ছেলে ডিলার জিল্লুর রহমানের (প্রতিবস্তা ৩০ কেজি করে খাদ্য বান্ধব কর্মসূচির সীল যুক্ত) ১৪৩ বস্তা সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে ভটভটি বোঝাই করে বগুড়ার সোনাতলার উদ্দেশে রওনা দেয়। পরে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শাখাহাতী বলুয়া মোড়ে এলাকাবাসী ভটভটি আটক করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণে নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায়। এসময় উপস্থিত জনতার সামনে ভটভটি চালক শিপনকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে,আমি ডিলার জিল্লুর রহমানের পয়েন্ট থেকে গাড়ি লোড দিয়েছি এবং এ চালগুলো জিল্লুর রহমানের। চালগুলি সে বিক্রির উদ্দেশে সোনাতলায় নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করায় আমি সোনাতলার উদ্দেশে চালগুলি নিয়ে যাচ্ছিলাম। সে জানায়, ইতিপূর্বে আরও ৪/৫ বার ডিলার জিল্লুর রহমান আমার গাড়িতে করে সোনাতলা ও গাবতলীর পীরগাছা এলাকায় চাল নিয়ে বিক্রি করেছে।

এ ঘটনার উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ তথ্য নিশ্চিত করতে ডিলারের মিরাপাড়া গোডাউন পরিদর্শন করে স্টক যাচাই করলে গড়মিল খুঁজে পান।পরে ডিলার জিল্লুর রহমান (৫৫)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। একই সাথে কালোবাজারি বিক্রির উদ্দেশে পাচারের ১৪৩ বস্তা চাল বোঝাই ভটভটি জব্দ ও চালক শিপনকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ বিষয়টি নিশ্চিত করে করে জানান, এর আগেও ওই ডিলারের বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ রয়েছে। আজ খবর পেয়ে হাতেনাতে ভটভটি বোঝাই ১৪৩ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচীর চালসহ গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি(তদন্ত) আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)এর ২৫-ঘ ধারায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১