আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মে, ১৬, ২০২০, ১:৫৭ অপরাহ্ণ




করোনামুক্ত হয়ে কাজে যোগ দিলেন ভৈরবের ৭ চিকিৎসক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

করোনামুক্ত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসক কাজে যোগ দিয়েছেন।

শনিবার তারা কাজে যোগদান করেন বলে জানা গেছে।

করোনা মুক্ত চিকিৎসকরা হলেন- ডা. কিশোর কুমার ধর, ডা. রাইনা মাসনুন, ডা. দেবারতি দাস , ডা. ওবাইদুর রহমান, ডা. মহাইমিনুল ইসলাম, ডা. তানজিদা শারমিন ও ডা. শিহাবুল হক ফয়সাল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, গত এপ্রিল মাসে তারা বিভিন্ন সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিয়ে তারা চলতি মাসের ১ মে করোনা মুক্ত হন। এরপর সবাই ১৪ দিন বাসায় বিশ্রামে থাকেন। আজ শনিবার ওই চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন।

তিনি আরও জানান, গত ৪০ দিনে হাসপাতালের সাত চিকিৎসকসহ ২২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। মানুষের সেবা দিতে গিয়েই তারা আক্রান্ত হন।

ভৈরবে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। তাদের মধ্য এসিল্যান্ড, ১১ পুলিশ ও ২২ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

শুক্রবার পর্যন্ত ৪০ জন সুস্থ হয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে শুক্রবার অমিও দাস নামের এক মৎস্য ব্যবসায়ী মারা গেছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১