আজ বৃহস্পতিবার ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত 
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৯, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ




ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জারিয়া-ময়মনসিংহের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে ১১টা ৫৫ মিনিটে বিসকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাত ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে ট্রেনের দুটি সিট আগুনে পুড়ে যায়।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় বগির সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবুল কালাম বলেন, ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে শম্ভুগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই বগিতে আগুনের ঘটনা ঘটে। পরে গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা আলামত সংগ্রহ করেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০