ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে গৌরীপুর ডায়াবেটিকস সমিতির উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর/২০২৬) ‘ডায়াবেটিকসের ঝুঁকি জানুন, সময়মতো পদক্ষেপ নিন’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সঙ্গে নওয়াব আলী মেমোরিয়াল ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালের উদ্যোগে মাসব্যাপী ফ্রী ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর ডায়াবেটিকস সমিতির উপদেষ্টা ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সাবেক পরিচালক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. শাহজাহান সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খান পাঠান। স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিকস দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. সুজাইর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর ভাট, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলী হায়দার রবিন প্রমুখ। ১ নভেম্বর থেকে ফ্রি ক্যাম্পে ৩ হাজার ২ শ ৪৯ জন রোগীর ফ্রি সেবা প্রদান করা হয়েছে।