আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৬, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
oplus_8388608




গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৩ অক্টোবর/২৬) ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিজের ঘর নিজের বাড়ি আসুন সবাই পরিস্কার করি’ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা ও বেসরকারি কোম্পানীর ব্যবস্থাপক জাফর ইকবাল খান।
‘পরিচ্ছন্ন পরিবেশ সুস্বাস্থ্যের অঙ্গীকার-সুন্দর সমাজ গড়বো আজ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। তিনি জানান, গৌরীপুরে এই মুর্হূতে অর্ধশত মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যতিত প্রতিরোধে সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ এলাকা নিজেদের দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা আব্দুল গফুর, ধনিয়াকান্দি মাদরাসার সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক শাহিনুর ফেরদৌস, ঈশ্বরগঞ্জের উপসহকারী কৃষি অফিসার মোর্শেদ আলী খান, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কারিমেল হাকিম শাহিন মুনশী, আশার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান খান, কেন্দুয়ার উপসহকারী কৃষি অফিসার শাকিল মাহমুদ খান, উপজেলা স্বজনের সহসভাপতি কবি শামীমা খানম মীনা, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০