ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৫ অক্টোবর/২৬) থানার পাশে কচিকাঁচা সড়কে মাদক নিয়ে পুলিশের হাতে ধরা পড়লো হাবিব মিয়া (১৮)। সে পৌর শহরের পূর্বদাপুনিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম রফিকের পুত্র। তার নিকট থেকে পুলিশ এ সময় ৩পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর আজহারুল ইসলাম ঘটনাটি তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, বি, এম কাউসার জামান নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করেন। আদালত এ সময়, রফিককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০টাকা অর্থদণ্ডের আদেশ দেন।