আজ বৃহস্পতিবার ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল বিশ্ব শান্তি দিবসে গৌরীপুরে জমি ভাইয়ে-ভাইয়ে অশান্তি, সংঘর্ষে আহত-১০
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
oplus_0




গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ

ময়মনসিংহের গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর/২৬) ‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ প্রতিপাদ্য নিয়ে রবীন্দ্র-নজরুল স্মরণে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্রতিকৃতি উন্মোচন করা হয়। এরপরে প্রয়াত ছড়াকার সংগঠক আখতার হোসেন ও ছড়াকার আজম জহিরুল ইসলাম স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক সংঘের সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পলাশ মাজহার। আলোচনায় অংশ নেন ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল চন্দ্র সরকার, কবি সেলিম আল রাজ, কবি মো. শহীদুল্লাহ, কবি আব্দুল ওয়াহেদ ওয়াজেদ, ধনিয়াকান্দি মাদরাসার বাংলার সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি আব্দুস সালাম, কবি সঞ্চয় দাস, কবি শামীমা খানম মীনা প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন মেহনুভা বিনতে মাজহার রূপকথা, সংগীত পরিবেশন করেন মাহমুদা আক্তার, পলাশ মাজহার, তিথি সরকার, গোপা দাস, সূচি, চায়না রানী সরকার, পায়েল সরকার, নৃত্য পরিবেশন করেন পারিজাত সরকার ঋতু।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১