আজ বৃহস্পতিবার ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল বিশ্ব শান্তি দিবসে গৌরীপুরে জমি ভাইয়ে-ভাইয়ে অশান্তি, সংঘর্ষে আহত-১০
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৩, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ




রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিমান শাখায় প্রথম নারী সিইউও হয়েছে গৌরীপুরের কন্যা তাসমীম রশিদ অপর্না। গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
সে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজারের ব্যবসায়ী মো. হারুন অর রশিদ ও দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের শিক্ষক মাহমুদা আক্তার রিপার কন্যা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনসিসি’র ইতিহাসে অপর্না প্রথম নারী ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে ভূষিত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭৯ সন থেকে বিএনসিসি’র কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ২৬জন সিইউও হয়েছে। তারা সবাই পুরুষ। ২৭তম সিইউও হিসাবে এই প্রথম কোনো নারী ক্যাডেট সিইউও র‌্যাংক অর্জন করেন। প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনসিসি’র প্রফেসার আন্ডার অফিসার (পিইউও) প্রফেসর বিমল কুমার প্রামাণিক (ফ্লাইট ইনচার্জ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের প্রফেসর আব্দুল মালেক, মো. মিজানুর রহমান শাহরুখ, বর্তমান সিইউও মো. নাছিম উদ্দিন, অপর্না’র মা মাহমুদা আক্তার রিপা।
অপর্ণা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী। সে জাগরণী পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ এসএসসি ও গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে ২০২৩ এইচএসসি উর্ত্তীন হয়। ছবি আঁকা তার প্রিয় শখ। র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১