তেলের দাম বৃদ্ধি’র চেয়ে দ্বিগুণ হারে বেড়েছে গাড়ির ভাড়া। ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকাগামী হায়েস গাড়ীর ভাড়া ছিলো সাড়ে ৬হাজার বা ৬হাজার টাকা আর প্রাইভেটকারের ভাড়া ছিলো ৫হাজার-সাড়ে ৫হাজার টাকা। সোমবার (২১ সেপ্টেম্বর/২৬) ঢাকাগামী হায়েস গাড়ি ছেড়ে গেছে ৮হাজার টাকায়। প্রাইভেটকার ছেড়ে গেছে সাড়ে ৬হাজার-৭হাজার টাকায়। এ প্রসঙ্গে মালিক সমিতির শামীম খান জানান, তেলের দাম বৃদ্ধির কারণে প্রত্যেকটি গাড়ির ভাড়া বেড়েছে।
এ দিকে কাঁচামাল আড়ৎদার আব্দুর কাদির জানান, ১৫টন আলু রংপুর থেকে গতকাল ভাড়া ছিলো ২২হাজার-২২৫০০টাকা। আজকে (সোমবার) সেই গাড়ির ভাড়া দিতে হচ্ছে ২৬০০টাকা। সিলেট ও চট্টগ্রামের পন্যসরবরাহকারী আলতাফ হোসেন খান জানান, তেলের দাম বৃদ্ধির কারণে প্রতিটি গাড়ির ভাড়া ৪/৫হাজার টাকা বেড়ে গেছে। রড-সিমেন্টের ব্যবসায়ী রাজু ভূইয়া জানান, ঢাকায় গতকাল রোববার ৪০০ব্যাগ সিমেন্টের প্রতি ট্রাকের ভাড়া ছিলো ১৪হাজার টাকা। আজ সোমবার ভাড়া গুনতে হচ্ছে ১৬হাজার টাকা করে।
অপরদিকে উত্তরবাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল কাদির ওয়াসিম জানান, আগে ৭২ কেজির একবস্তা আটার দাম ছিলো ৩হাজার ৪শ টাকা। এখন সেই আটার বস্তা কিনতে হচ্ছে ৪হাজার ৮শ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির মূল্য ছিলো ৪৫টাকা, এখন সেই ডাল কিনতে হচ্ছে ৬৫টাকা। মধ্যবাজারের মনোহারী ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, প্রতি কেজি আটার প্যাকেটের গায়ের মূল্য ৫টাকা বেড়েছে। মধ্যবাজারের মনোহারী ব্যবসায়ী আল আমিন জানান, তেল, চিনি, ডাল সবপন্যের দাম বেড়েছে।