আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ




‘অপ্রস্তুত লেনিন’, প্রস্তুতি নিতে দিলো না এসিল্যান্ড নেয়ামত উল্ল্যাকে!

একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোহাম্মদ নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা, আ’লীগের কট্টর সমর্থক আখ্যা দিয়ে লেখালেখি তোলপাড় শুরু হয়। এ অভিযোগ উত্থাপনের মাত্র একদিনের মধ্যেই তাকে স্ট্যান্ডরিলিজ (তাৎক্ষনিক) বদলি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ফেসবুকে তাকে নিয়ে একাধিক তথ্য ও এইচটি ইমামের সাথে ছবি, বিশেষ করে তার (এসিল্যান্ড) ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবিযুক্ত করে ‘ শেখ হাসিনা নির্দেশ দিলে তারেক রহমানকে হত্যা করতে প্রস্তুত: এমন মন্তব্য করা অপ্রস্তুত লেনিন ছদ্ম নামের ব্লগ্লার এখন বিএনপি সরকারের এসিল্যান্ড’ শিরোনামে ফটোকার্ড ভাইরাল হওয়ায় প্রকাশের এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সচলায়তন, মুক্তমনা ছদ্মনামের ফেসবুক এক্যাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে লেখালেখিরও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা’র মন্তব্য জানা সম্ভব হয়নি। যার ফলে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর/২৬) গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন বলেন, রোববার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আদেশে সরকারি জনস্বার্থে বলা হয়েছে। প্রথম আদেশে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। সোমবার সন্ধ্যায় এসিল্যান্ড কর্ম এলাকা ত্যাগ করেছেন। কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তার ভাষ্য, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
জানা যায়, ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। গত ১ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গৌরীপুরে যোগদান করেন তিনি। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
নেয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে জানতে চাইলে ইউএনও জানান, তিনি নেয়ামত উল্ল্যার সঙ্গে কথা বলেছেন। নেয়ামতের ভাষ্য অনুযায়ী, চাকরি জীবনে তিনি নির্বাচনি দায়িত্ব পালন করেছেন। ওই সময় তার কর্ম এলাকায় বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এ ছাড়া টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সফরের সময় তাকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেন তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য ও পোস্ট প্রকাশিত হয়েছে। এসব বিষয় কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে কী ধরনের তথ্য বা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছেন না বলে জানান। বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১