ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারে শুক্রবার (১৮ সেপ্টেম্বর/২৬) পরিদর্শনে আসেন প্রখ্যাত কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন। পাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনিনের নেতৃত্বে কর্মকর্তা ও পাঠকগন তাঁকে বরণ করেন।
তিনি বলেন, চমৎকার পরিবেশ। অনেক বই আছে। পাঠক সৃষ্টি জন্যে আমাদের কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পাঠাগার দেখে আমি মুগ্ধ। বইয়ের চেয়ে বড় বন্ধু আর নেই। সেই বই যেখানে পাঠকের হাতে তুলে দেওয়ার ব্যাবস্থা করা হয়, সেই জায়গাটি পবিত্রতম। আপনারা নতুন নতুন পাঠক তৈরির চেষ্টা করুন। তাহলেই আসল কাজটি হবে।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হারুন অর রশিদ, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক ওবায়দুর রহমান, গৌরীপুর গণপাঠাগারের সহকারী নির্বাহী পরিচালক আরিফ আহাম্মেদ, পরিচালক সেলিম আল রাজ, কবি শামীমা খানম মীনা, সংগীত শিল্পী গোপা দাস, চায়না রানী সরকার প্রমুখ।