ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া খেলার মাঠ মহল্লায় বৃহস্পতিবার (৬ আগস্ট/২৬) ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে জুনাইদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জাহাঙ্গীর হোসেনের পুত্র।
নিহত শিশুর মা শিরিনা আক্তার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ঘরের কাজ করছিলেন। এ সময় জুনাইদ ফুটবল নিয়ে খেলা করছিলো। এর কিছুক্ষণ পর থেকে তাকে খোঁজে পাচ্ছিলাম না। তবে ফুটবলটি পানির স্রোতে ভেসে যেতে দেখেছেন এলাকার অনেকেই। পুর্বদাপুনিয়া মহল্লার আবু জাফর মো. সাদেক জানান, ধারণা করা হচ্ছে ফুটবল খেলার সময় ফুটবল পানিতে পড়ে যায়। সেই ফুটবল আনতে গিয়ে শিশুটির মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। বিক্ষুব্দ এলাকাবাসী জানান, ঘটনার পরপরেই ফায়ার সার্ভিসকে কল দেয়া হলেও দেড় ঘন্টায়ও আসেনি। আব্দুর রাশিদ জানান, তিনিসহ এলাকার ৩০/৪০জন খালে নেমে প্রায় দেড় ঘন্টা পরে বাড়ি থেকে প্রায় একগজ দূরে পানিতে খোঁজে পাওয়া যায়। উদ্ধারের পরেপরেই তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত আকতার হোসেন জানান, হাসপাতালে শিশুটিকে নিয়ে আসার আগেই মারা গেছে।