আজ বৃহস্পতিবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরে মাধ্যমিক স্কুল ও মাদরাসার অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের ভাগ্যে জোটেনি অবসর-কল্যাণভাতা

বাবা নেই, নেই সংসারের আয়! উপার্জনক্ষম ব্যক্তিটি কর্মরত অবস্থায় মারা যান। এসব পরিবারের সন্তানদের লেখাপড়া বন্ধের উপক্রম। তিনবেলার খাবারও জুটছে না অনেকের। ধার-দেনা আর দোকানদারেরর নিকট থেকে বাকিতে আনায় দোকানিদের তাহিদা স্ত্রী-সন্তানদের নিত্যসঙ্গী। অবসরে আসা শিক্ষক-কর্মচারী ও তাদের স্বজনদের মিলছে না সুচিকিৎসা। অর্থাভাবে বিনাচিকিৎসায় অনেকেই মুুত্যুর কোলে ঢলে পড়ার অভিযোগও রয়েছে। এমন পরিস্থিতিতে পড়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসার অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারী। বারবার আবেদন-নিবেদন করেও শতাধিক শিক্ষক-কর্মচারীর জুটছে না অবসরভাতা, কল্যাণভাতা! ঈদে-পুজায় নেই তাদের ভাতা-সম্মানি।
‘৫ বছরেও পাননি অবসরভাতা, স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে শিক্ষকের মৃত্যু’ গত ১৯ মে দৈনিক যুগান্তরে একজন শিক্ষকের ঘটনা নিয়ে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এরপরেই দুর্ভোগের শিকার শিক্ষক-কর্মচারীদের তথ্য আসতে থাকে দৈনিক যুগান্তরে। গত ৭বছরে এ উপজেলায় অবসরপ্রাপ্ত শতাধিক শিক্ষক-কর্মচারী দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক এর মন্তব্য জানতে সরকারি টেলিফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও সাড়া মিলে নাই। ই-মেইলে পত্র দিয়েও এ সংক্রান্ত বিষয়ে তার মতামত জানা সম্ভব হয়নি। এ বোর্ডের সদস্য সচিব মো. মোশাররফ হোসেন ও পরিচালক ড. এস এম আলমগীর কবীর এর সরকারি ওয়েবসাইডে সরকারি-বেসরকারি কোনো ফোন নাম্বার ও ইমেইল ঠিকানা দেয়া নেই। এ বিভাগের কর্মকর্তা নাহিদা চৌধুরীর সরকারি ও বেসরকারি ফোনের সাড়া মিলেনি।
এ উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আবু সাঈদ অবসরে যান ২০২১সনের ১৪ ডিসেম্বর। তিনি নিজেও অসুস্থ্য, অর্থাভাবে নিজের সুচিকিৎসা করাতে পারেন নাই। এরমাঝেই তার সহধর্মিনী নিলুফার ইয়াসিমন গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েন। তাকের চিকিৎসা করাতে নিয়ে যান ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসতালের বাথরুমে গিয়ে তিনি নিজেই সজ্ঞাহীন হয়ে পড়েন। দরজা ভেঙে তাকে তাৎক্ষনিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার, ১৮ মেড রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজ বিদ্যালয় মাঠে মঙ্গলবার, ১৯ মে জানাযার মাঠে আর্থিক অনটনের বিষয়টি তুলে ধরে সহকর্মী শিক্ষকগণ ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর জানান, স্যার এর আগেও দু’বার স্ট্রোক করেন। স্ত্রীও অসুস্থ্য ছিলো। অবসরভাতার জন্য দৌড়ঝাপ পারলেও তা উত্তোলন করতে পারেন নাই। এ নিয়েও প্রচন্ড টেনশনে ছিলেন তিনি। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুব হোসেন জানান, একজন মানুষ গড়ার কারিগর, অবসরে গেলে তিনি অবসরভাতার জন্য কেন এতো হয়রানির শিকার হবেন, এটা কখনও মেনে নেয়া যায় না। স্যারের মৃত্যুর জন্য এটাও অন্যতম কারণ।
একই বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারী আনোয়ার হোসেন অবসরে গেলেও ভাগ্যে জুটেনি কল্যাণভাতা ও অবসরভাতার অর্থ।
অপরদিকে নামাপাড়া কেরামতিয়া মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান আব্দুল হামিদ ২০২২সনের ৮ ফেব্রুয়ারি, একই বছরের ৫ জানুয়ারি সহকারী শিক্ষক আব্দুস সালাম অবসরে যান। তারা দু’জন কল্যাণ ভাতা পেলেও এখন পর্যন্ত অবসর ভাতা পাননি। এ প্রতিষ্ঠানের ক্বারী শিক্ষক মো. এরশাদ আলী ২০২৩সনে ও সহকারী শিক্ষক জালাল উদ্দিন ২০২৪সনে অবসরে যান। তাদের কেউ অবসরভাতা ও কল্যাণ ভাতা পাননি। শ্যামগঞ্জ কামিল মাদরাসার এবতেদায়ী প্রধান আব্দুল মান্নান, চুড়ালি ইসহাক উদ্দিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুর গণি, কিল্লাবোকাইনগর কামাল মাদরাসার মাহবুবা খানম, পরিচ্ছন্নতা কর্মী আব্দুল খালেক, শিবপুল ফজলুল উলুম আলিম মাদরাসার সহকারী শিক্ষক দিলীপ অধিকারী, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুব আহমেদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক সরকার, সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান, লাল খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, মাইজহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহিনুর ফেরদৌস, আব্দুল্লাহ, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ অবসরে গেলেও পাননি অবসর ও কল্যাণভাতা। কিল্লাবোকাইনগর কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক আব্দুল কদ্দুস ২০২২ সনের ডিসেম্বর মাসে অবসরে যান। তিনি কল্যাণভাতা পেলেও পাননি অবসরভাতা।
এদিকে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হালিম, ৪র্থ শ্রেণির কর্মচারী হোসেন আহমেদ , ড. রেজাউল করিম উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল করিম ২০২২সনের জুন মাসে, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইয়াসিন সরকার, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শ্কিষক সেকান্দর আলী, এমদাদুল হক, মমতাজ উদ্দিন, দুলেশ্বর চক্রবর্তী, আব্দুল খালেক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রহিম, ধুরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, মনাটি উচ্চ বিদ্যালয়ের শাহজাহান প্রধান শিক্ষক কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন, সহকারী শিক্ষক সাইফুর রহমান, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুকুল রানী পাল, শরীরচর্চা শিক্ষক আনোয়ার বেগম, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, সহকারী শিক্ষক সুলতানা পারভীন, পুম্বাইল কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, ইবতেদায়ী ক্বারী ইসমাহিল সেক, জুনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল মতিন, রাইশিমুল দাখিল মাদরাসার সুপার আজিজুর রহমান, ইবতেদায়ী প্রধান ফখর উদ্দিন, শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মো. মোমিনুল ইসলাম খান, ইবতেদায়ী প্রধান আসাদুজ্জামান খান, সহকারী শিক্ষক আব্দুল মোতালেব বেগ, কাউরাট আকবর আলী দাখিল মাদরাসার নৈশ প্রহরী বাবুল মিয়া, জুনিয়র শিক্ষক আব্দুল হাদি খন্দকার, ইবতেদায়ী প্রধান মো. আশরাফুল ইসলাম, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার, করণিক সাজেদা আক্তার খাতুন অবসরে গেলেও তারা এখন অবসরভাতা ও কল্যাণভাতা পাননি।
এ প্রসঙ্গে গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক বলেন, একজন কর্মক্ষম মানুষ নিয়মিত বেতন পাচ্ছিলেন, চাকুরিও ছিলো। যখন অবসরে যান সেই সময়তে তার বেতন নেই, কর্মনেই। পুরো পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েন। শ্যামগঞ্জের আবু সালেহ মো. কবীর জানান, অনেক শিক্ষক-কর্মচারী মারা গেছেন। তাদের পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। রামগোপালপুরের ফয়েজ উদ্দিন জানান, ফাইলের পিছনে দৌড়তে দৌড়তে আত্মীয়-স্বজনরাও এখন ক্লান্ত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১