আজ বৃহস্পতিবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ




গৌরীপুরে দু’খালের কোটি টাকা ফেরত!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ও সিধলা ইউনিয়নের দু’খালের শ্রমিক তালিকা দাখিলে বিলম্ব হওয়ায় ও প্রকল্প স্থানে পানি থাকায় সরকারের কোষাগারে ফেরত গেলো প্রায় কোটি টাকা। দু’টি খালে মোট বরাদ্দ ছিলো ২ কোটি ৩১লাখ ৮২হাজার ২২৭টাকা। এরমধ্যে বলার বিল খান পুন:খনন প্রকল্পের ওয়েজখাতের ৫৬লাখ ৪৩হাজার টাকা ও মইজগা-চাকুরিয়া ও ঢালিয়া বিল খান পুন:খনন প্রকল্পের ননওয়েজ খাতে ৪২ লাখ ৮৪হাজার টাকা ফেরত যাচ্ছে। দু’টি খালের পুন:খনন কর্মসূচীর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
বুধবার এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি জানান, প্রকল্প এলাকায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন পরিদর্শন করেছেন। আমরা প্রকল্প এলাকায় অতিরিক্ত বৃষ্টি কারণে এবং প্রকল্পের শ্রমিকদের তালিকা বিলম্ব হওয়ায় এ-প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জমি সংক্রান্ত জটিলতা, নিয়োজিত শ্রমিক কম হওয়ায় খালের ড্রেসিং, স্লোপিং সঠিকভাবে করা যায়নি। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবৎসরে উপজেলার সিধলা ইউনিয়নের ৬নং ও ৭নং ওয়াডের বলার বিল খাল পুন:খনন কর্মসূচীর অধিনে ওয়েজ খাতে ৭৬ লাখ ১০হাজার ৮২৭টাকা ও ননওয়েজ ৬৩ লাখ ৮৯হাজার ৮শ মোট ১ কোটি ৪০ লাখ ৬২৭টাকা বরাদ্দ প্রদান করা হয়। খালটির খনন কাজ শেষ হলে গড় গভীরতা ২.০ মিটার, ১ হাজার ৯শ মিটার উপরিভাগ ৬.৫ মিটার, তলদেশ ২.৫ মিটার, গড় গভীরতা ২ মিটার হবে। অপরদিকে বোকাইনগর ইউনিয়নের মইজগা বিল হতে চাকুরিয়া বিল হয়ে ঢালিয়া বিল পর্যন্ত খান পুন:খনন খাতে ওয়েজ ৪০লাখ ৬০হাজার ৩শ টাকা, ননওয়েজ ৫১লাখ ২১হাজার ৩শ টাকাসহ মোট ৯১ লাখ ৮১হাজার ৬শ টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজটি সম্পন্ন হলে খালের গড় গভীরতা ২.০ মিটার, দৈর্ঘ্য ১ হাজার ৯শ ৩৬ মিটার উপরিভাগ ৭.৫ মিটার, তলদেশ ৩.৫ মিটার, গড় গভীরতা ২ মিটার হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১