আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৮, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
oplus_0




সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়-ত্রাণ প্রতিমন্ত্রী

রাজনীতি বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন আর সরকার বলেন, সবার চোখ হলেন আপনারা (সাংবাদিক)। আমাদের চোখে যা পড়ে না তা দেখিয়ে দিবেন। সংবাদটা যেনো বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ হয়। বস্তুনিষ্ঠ একটি সংবাদ হলে আমরাও কাজ করতে পারি। যা শোনলেন, তা ছাপিয়ে দিবেন এমনটা যেনো না হয়। সারাদেশের কোথায় কি হচ্ছে, আমি জানি না। আপনারা জানেন, সেই সত্যটা তুলে ধরলে আমি কাজ করতে পারবো। ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার (২৭ জুলাই/২৬) ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি আরও বলেন, সংবর্ধনা দিয়ে আমাকে দূরে ঠেলে দিবেন না। আমি আপনাদের মানুষ, আপনাদের মতোই একজন হয়ে কাজ করতে চাই। গৌরীপুরে আমাকে সংবর্ধনা এটা কেমন যেনো লাগে, তবে প্রতিমন্ত্রী হওয়ায় সংবর্ধনা দেয়ায় আমার কিছু বলার নেই।
তিনি বলেন, এখন আমার সিজন। আমার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিজন চলছে। যেখানেই দুর্যোগ হচ্ছে, সেখানেই আমাকে দৌড়াতে হয়। কিছুদিন আগে একটা নিউজ হয়েছে ৯০শতাংশ লোক ত্রাণ পায়নি। আমি সেই নিউজটি দেখে তাৎক্ষনিক ৫জন জেলা প্রশাসককে ফরোয়ার্ড করেছি। এ সংবাদটির পরে সেখানে কাজ হয়েছে। আপনারাও এ রকম সংবাদ করবেন, তাহলে আমি কাজ করতে পারবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, আমার দেশ প্রতিনিধি মো. কামাল উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১