আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ




গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে দণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে মো. সেলিম (৪৩) নামে এক মাদকসেবীকে ১ মাসের কারাদণ্ড ও ২শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত| বৃহস্পতিবার রাতে উপজেলা পৌর শহরের খেলার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়| ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা|

দণ্ডিত মো. সেলিম পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার মৃত রহমত আলীর ছেলে| পেশায় তিনি একজন নার্সারি শ্রমিক|

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খেলার মাঠ এলাকায় অভিযান চালানো হয়| উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে পরিচালনা করা এই অভিযানে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানসহ পুলিশের একটি টিম অংশ নেয়|
অভিযানকালে খেলার মাঠের পরিত্যক্ত প্যাভিলিয়নে সেলিমকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়| এ সময় পুলিশের টিম চারদিক থেকে ঘিরে ফেলায় তিনি পালিয়ে যেতে পারেননি| পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়| অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়|
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১